Monday, June 8, 2026

খেলার সঙ্গী পাচ্ছে কবীর, স্বামীকে সঙ্গে নিয়ে সুখবর টলি কুইন কোয়েলের

Date:

Share post:

মল্লিক বাড়িতে খুশির হাওয়া৷মা উমার আগমনের সঙ্গেই দ্বিতীয়বার মাতৃত্বের(Mother) স্বাদ উপভোগ করতে চলেছেন টলি কুইন কোয়েল মল্লিক(Koel Mallick)। বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর ও স্বামী নিশপালকে সঙ্গে নিয়ে সুখবর শেয়ার করে আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। মাতৃপক্ষের সূচনায় কোয়েলের এই সংবাদে নেটপাড়ায় খুশির হাওয়া। শুভেচ্ছা জানিয়েছেন অগণিত অনুরাগী-সহ জিৎ থেকে শুভশ্রীর মতো টলিপাড়ার তারকারা।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন টলিপাড়ার ‘মিতিন মাসি’। যেখানে স্বামী প্রযোজক নিশপাল সিং(Nispal Singh) ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে লেখেন,”সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।”

কোয়েল ও নিশপালের প্রথম সন্তান কবীরের জন্ম ২০২০ সালের মে মাসে। সেই বছর ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছিলেন নায়িকা। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিশপাল সিং রানে এবং কোয়েল। এ বার কবীরের জন্মের ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন রঞ্জিত কন্যা।

এদিন সুখবর শেয়ার করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায়(Socie Media) ঝড়ের গতিতে ভাইরাল হয়। শুভেচ্ছা বার্তায় ভাসেন অভিনেত্রী। টলিপাড়ার জনপ্রিয় জিকো জুটির অভিনেতা জিৎ(Jeetendra Madnani)লিখলেন,”অসাধারণ! এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা”। পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) লেখেন, “অনেক শুভেচ্ছা তোমাকে ও নিশপালকে।” পাশাপাশি শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly), নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়-সহ কোয়েল অনুরাগীরা(Fans)।









Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...