Saturday, March 14, 2026

উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত: পুজো উদ্বোধনে প্রার্থনা মমতার

Date:

Share post:

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। বুধবার, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করে উৎসবের উদযাপন বাড়িয়ে তুলেছেন। আজ বৃহস্পতিবারেও কলকাতার একাধিক পুজোমণ্ডপ উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে প্রথমে তিনি গেলেন উত্তর কলকাতার বিখ্যাত পুজো ‘টালা প্রত্যয়ে’র মণ্ডপে। মন্ডপে তার প্রার্থনা, মা, দুর্যোগ কাটিয়ে দাও। এবছর টালা প্রত্যয়ের পুজোয় কোনও থিম নেই।বৃহস্পতিবার সেখানেই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সকলকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেবী দুর্গার কাছে প্রার্থনা জানালেন, উৎসবের মরশুমে দুর্যোগ কেটে যাক।ফের জানিয়ে দিলেন, বাংলাই বিশ্বের সেরা। বাংলা যা পারে, আর কেউ তা পারে না। বৃষ্টি হলেও মাকে বাংলার মানুষের বরণে কোনও খামতি থাকবে না। সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত। সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে।

কারণ, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। তার প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারও মুখভার থাকতে পারে আকাশের। অথচ এই সময় দর্শনার্থীরা মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েন।

টালা প্রত্যয় থেকে মুখ্যমন্ত্রী যান আলিপুর সর্বজনীন।এরপর চেতলায় ‘কোলাহল সর্বজনীন’-এর পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানে রঙ তুলিতে টান দেন তিনি।ক্যানভাসে তিনি পুজোর পরিবেশ তুলে ধরেন। সেখান থেকে যান ‘বড়িশা ক্লাবে’। আগামিকাল ত্রিধারার মণ্ডপ থেকে ভার্চুয়ালি ৪০০টি পুজোর উদ্বোধন করবেন। এ-ছাড়াও কলকাতা পুলিশের পরিবার আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজো করেন, সেখান থেকেও বেশ কিছু পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর।









spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...