Friday, April 3, 2026

ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থাগুলিকে শেয়ার বাজারে অন্তর্ভুক্তিকরণে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাও যাতে শেয়ার বাজারে নাম লেখায় রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে। এমএসএমই দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে বলেন, গোটা দেশেই এই প্রবণতা রয়েছে। মূলত সচেতনতার অভাবেই বাজারে শেয়ার ছেড়ে মূলধন জোগাড় করার ক্ষেত্রে এখনও ছোট শিল্প ক্ষেত্র পিছিয়ে রয়েছে। এমএসএমই দফতর এজন্য তাঁদের সচেতনতা বৃদ্ধিতে লাগাতার কর্মসূচি নেবে বলে তিনি জানান।

বুধবার এমন একটি কর্মশালায় রাজ্যের ছোট শিল্পগুলির কর্তাদের একাংশ উপস্থিত ছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সহায়তায় আয়োজিত এই কর্মশালার পর অনেক সংস্থাই শেয়ার বাজারে নাম নথিভুক্তিতে আগ্রহ দেখিয়েছে। আগামীতে কলকাতার পাশাপাশি জেলাতেও একই ধরণের কর্মশালার আয়োজন করা হবে বলে ক্ষুদ্র শিল্প সচিব জানিয়েছেন।

আরও পড়ুন- উৎসবের মরসুমে পথ দু.র্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগী রাজ্য, জারি একাধিক নির্দেশিকা

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...