Monday, April 6, 2026

শক্তি বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর, প্যারিস থেকে আসছে রাফাল-সহ ডুবোজাহাজ!

Date:

Share post:

রাফাল মেরিন ফাইটার জেট বা রাফাল এম-এর (Rafale Marine Jet Deal) জন্য প্যারিস ও দিল্লির (Delhi)মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে! ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA)অজিত ডোভালের (Ajit doval)সফরে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও এই বিষয়ে ডোভালের কথা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ফ্রান্স এই চুক্তির বিষয়ে চূড়ান্ত মূল্য প্রস্তাব দিয়েছে, যাতে এই বিমানের দাম আগের থেকে কমানো হয়েছে। বলা বাহুল্য, এই চুক্তি চূড়ান্ত হলে ঘুম ছুটবে চিন-পাকিস্তানের। শক্তিশালী হবে ভারতীয় সেনা (Indian Army)।

প্রেসিডেন্ট মাকরঁ ছা়ড়াও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়া সাধারণত অন্য দেশের এই পদের কোনও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন না ফরাসি প্রেসিডেন্ট (France President)। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধবিমান (Fighter Jet)হাতে পাওয়ার বিষয়টি ডোভাল-লেকর্নু বৈঠকে পাকা হওয়ার কথা রয়েছে। যদিও  কত দিনের মধ্যে যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌসেনা( Indian Navy)হাতে পাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোট ২৬টির মধ্যে ২২টি এক আসন ও চারটি দুই আসনের রাফাল-এম যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে। দুই আসনের যুদ্ধবিমানগুলিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ান শ্রেণির ডুবোজাহাজ (Submarine)এবং মহাকাশ গবেষণা ও সুরক্ষা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চালিয়েছেন ডোভাল। এদিন ডোভালের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী লেকর্নু লিখেছেন,”ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা রয়েছে। রাফাল মেরিন, স্করপিয়ান ডুবোজাহাজ ও মহাকাশ নিয়ে আমরা কথা বলেছি।”









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...