Wednesday, June 24, 2026

আর জি কর-আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আশিসের ৩দিনের CBI হেফাজতের নির্দেশ

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) আর্থিক দুর্নীতি মামলায় হাউজ স্টাফ আশিস পাণ্ডের ৩ দিনের CBI হেফাজত দিল আদালত (Court)। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এদিন আদালতে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত আশিসের বিরুদ্ধে অভিযোগ তিনিও আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িত। থ্রেট কালচারের অভিযোগে ২৫ সেপ্টেম্বর যে পাঁচ অভিযুক্তকে ডেকে পাঠায় সিবিআই, তাঁদের মধ্যে আশিসও ছিলেন। তবে আর্থিক দুর্নীতি মামলাতে তাঁকে ধরে CBI।আদালতে সিবিআইয়ের অভিযোগ করে, হাউজ স্টাফ হওয়ার যোগ্যতাই নেই আশিসের। ডাক্তারদের হুমকি ও তোলাবাজির সঙ্গে জড়িত তিনি। এমনকী, আশিসের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও তোলেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্যেই তাঁকে হেফাজতে প্রয়োজন বলে আদালতে জানায় সিবিআই। এরপরেই আশিসকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...