Monday, April 13, 2026

দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা লাল-হলুদের প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের

Date:

Share post:

২০২৪ আইএস্লএল-এ টানা তিন ম্যাচের হারের পর ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লোস কুয়াদ্রাত। আচমকাই দল থেকে সরে দাঁড়ান তিনি। এরপর লাল-হলুদের অন্তর্বর্তী কোচ হন বিনো জর্জ। গতকাল দেশের উদ্দেশে পারি দিয়েছেন লাল-হলুদের প্রাক্তন কোচ । তবে দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা দিলেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে কাটানো বিশেষ মুহুর্ত গুলো ভাগ করে নিলেন তিনি।

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় কুয়াদ্রাত লাল-হলুদে কাটানো বেশ কিছু ছবি দিয়ে লেখেন, “ একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মান ও গর্বের। ফুটবল পেশাদাররা একটা ক্লাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সেই অবদানটাই চিরকাল মনে থেকে যায়। প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম এরকম ঐতিহাসিক ক্লাব ও অসংখ্য ভক্তদের প্রতিনিধিত্ব করার অর্থ কী। আমি প্রার্থনা করব ‘আমাগো ফ্যানস’ ও বিরাট লাল-হলুদ পরিবারের জন্য ভবিষ্যতে যেন অনেক সাফল্য অপেক্ষা করে থাকে।“

এরপর সমর্থকদের উদ্দেশে কুয়াদ্রাত লেখেন, “ আমি ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে দেশ ছেড়ে যাচ্ছি। আমার সঙ্গে থাকবে একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতি। আর ‘জয় ইস্টবেঙ্গল’ ।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...