Tuesday, February 24, 2026

চাষের জিনিস কেনা ও বেচার কাউন্টার বাড়বে, নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্য জুড়ে উৎসবের আবহের মধ্যেও গ্রাম বাংলার একটা বিরাট অংশ বন্যা পরিস্থিতি ও তার জন্য চরম আর্থিক সংকটের মুখে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে সবরকম চেষ্টা চালানো হয়েছে। এর জন্য চাষীদের কাছ থেকে সরাসরি সবজি কিনে তা সুফল বাংলা স্টলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে ফড়েদের দাপট কমাতে বাজারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। শুক্রবার উৎসব শুরুর আগে আরও একবার নবান্নে (Nabanna) বাজারদর পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিব (Chief secretary) মনোজ পন্থ (Manoj Pant)।

কৃষি বিপণন দফতর রাজ্যের নানা এলাকায় ১০৯টি অস্থায়ী কাউন্টার (counter) চালু করেছে। এই অস্থায়ী কাউন্টারের জন্য স্থানীয় কৃষকদের বাড়ি থেকে সরাসরি ফসল কিনছে রাজ্য সরকার। তাতে অন্যান্য খরচ ছাড়াই উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন কৃষকরা। এই কাউন্টারের সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (chief secretary)। নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং মালদার কৃষকদের বাড়ি থেকে আলু–সহ সবজি তুলে আনা হচ্ছে। রাজ্য সরকার গাড়ি ও শ্রমিক পাঠিয়ে কৃষকদের বাড়ি থেকে আলু (potato) সংগ্রহ করেছে। আর তা সুলভে পাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই ব্যবস্থা জেলাগুলিতে চলছে।

অন্যদিকে সুফল বাংলা স্টলের সংখ্যাও আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কলকাতা ও জেলা মিলিয়ে বর্তমানে রাজ্যে ৬২৬ টি সুফল বাংলা (Suphal Bangla) স্টল রয়েছে। পুজোর আগে আরো ২০০ টি স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাজার কমিটিগুলি জানায় সবজির দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তা স্বত্বেও পরিস্থিতি কাজে লাগিয়ে যাতে বাজারে কৃত্রিম ভাবে যাতে দাম না বাড়িয়ে দেওয়া হয় সেজন্য নিয়মিত অভিযান চালাতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন মুখ্যসচিব।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...