Saturday, March 14, 2026

নিজেদের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ! মহারাষ্ট্র বিধানসভার ৪তলা থেকে ঝাঁপ ২ বিধায়ক-সহ ডেপুটি স্পিকারের

Date:

Share post:

সরকারের কাছে দাবি মেটাতে নানা উপায়ে প্রতিবাদ দেখা বিরোধীরা। তাই বলে, ডেপুটি স্পিকার-সহ শাসকদলের বিধায়করা ঝাঁপ দেবেন বিধানসভা থেকে! শুক্রবার এই ঘটার সাক্ষী থাকল মহারাষ্ট্র বিধানসভা (Maharastra Assembly)। এদিন দুপুরে বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) নরহরি জিরওয়াল ও দুই আদিবাসী বিধায়ক বিধানসভা ভবনের চারতলা থেকে ঝাঁপ দেন। তবে, নিরাপত্তার জন্য পেতে রাখা জালে আটকে প্রাণ রক্ষা পায় তাঁদের। পুলিশ সূত্রে খবর, ঘটনায় বিক্ষোভকারীদের কেউই গুরুতর আহত হননি।
এদিন বিধানসভায় (Maharastra Assembly) অজিত পাওয়ার (Ajit Power) গোষ্ঠীর বিধায়ক তথা ডেপুটি স্পিকার জিরওয়াল ও অন্যান্যরা আদিবাসী কোটায় ধানগার সম্প্রদায়ের অন্তর্ভুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এই সময়েই আচমকা বারন্দা থেকে লাফ দেন তাঁরা। তবে, নিরাপত্তার জন্য রাখা জাল থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
সূত্রের খবর, আজই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিধায়কদের ফোন করে সরাসরি কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন।






spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...