Friday, April 3, 2026

গোবিন্দাকে হাসপাতালে দেখতে গিয়ে বিড়ম্বনা! ফটোশিকারীদের উপর চটলেন শিল্পা

Date:

Share post:

বলিউডের (Bollywood) কমেডি ম্যান গোবিন্দাকে হাসপাতালে দেখতে গিয়ে মিডিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শিরোনামে বাজিগর গার্ল শিল্পা শেট্টি (Shilpa Shetty)। নিজের বন্দুক থেকে অতর্কিতে গুলি চলায় জখম হন হিন্দি বিনোদন জগতের হিরো নাম্বার ওয়ান। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। সতীর্থ থেকে শুরু করে পরিবারের অনেকেই গোবিন্দাকে হাসপাতালে দেখতে গিয়েছেন। কিন্তু শিল্পা তাঁর অনস্ক্রিন ‘পরদেশী বাবু’কে দেখতে গিয়ে যেভাবে চিত্রসংবাদিকদের উপর উঠলেন তাতে রীতিমতো চর্চা বিটাউনে।

ঠিক কী ঘটেছিল?

বৃহস্পতিবার বন্ধু ‘চিচি’কে দেখতে হাসপাতালে যান শিল্পা। আর সেখানে গিয়েই রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন। ‘ধড়কন’ গার্ল হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন ফটোশিকারীরা। অনেকক্ষণ ধরেই তাঁরা অপেক্ষা করছিলেন, ফলে নায়িকা পৌঁছতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ঘটনাতেই যথেষ্ট বিরক্ত হন অভিনেত্রী। মেজাজ হারিয়ে কার্যত চিৎকার করেই বলেন, “এটা কি ছবি তোলার জায়গা?” সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটপাড়ায় চর্চার শিরোনামে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...