Thursday, April 9, 2026

ভরসন্ধ্যেয় সিগনাল বিভ্রাট, বন্ধ দমদম-দক্ষিনেশ্বর মেট্রো পরিষেবা

Date:

Share post:

সপ্তাহের মাঝেই উৎসবের মরশুমে মেট্রোর সিগনাল (signal) বিভ্রাট। তার জেরে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকল দমদম-দক্ষিনেশ্বর রুটে মেট্রো (Kolkata Metro) চলাচল। বিপাকে নিত্যযাত্রী থেকে পুজোর কেনাকাটা করতে বেরোনো সাধারণ মানুষ।

একেবার বিনা নোটিশে যাত্রাভঙ্গ সাধারণ থেকে নিত্যযাত্রীদের। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই দক্ষিণেশ্বরে মেট্রো আসা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন দ্বিতীয়ার পুজো দিতে আসা মানুষজন। অন্যদিকে দমদম (Dumdum) স্টেশনে ভিড় করে অপেক্ষা করতে থাকেন দক্ষিণেশ্বর (Dakshineswar) অভিমুখে রওনা দেওয়া নিত্যযাত্রী থেকে কেনাকাটা ফেরৎ মানুষ।

প্রাথমিকভাবে চাঁদনি চক (Chandni Chowk) থেকে দমদম (Dumdum) পর্যন্ত বিভিন্ন স্টেশনে একাধিক মেট্রো দীর্ঘ সময় আটকে পড়ে সন্ধ্যের ব্যস্ত সময়ে। ফের দমদম থেকে কবি সুভাষ রুটে মেট্রো চলাচল শুরু হলেও সমস্যা মেটেনি দমদম-দক্ষিণেশ্বর রুটে। এতদিন শিয়ালদহ দক্ষিণ বা উত্তর শাখায় সিগনাল বিভ্রাট (signal failure) ছিল নিত্যদিনের সমস্যা। এবার মেট্রো রুটেও শুরু হল সেই সিগনাল আতঙ্ক, আশঙ্কা যাত্রীদের।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...