Tuesday, March 31, 2026

পুজোর মরসুমে বন্দিদের পাতে বিরিয়ানি-চিংড়ি-মটন-পায়েস

Date:

Share post:

বাইরের উৎসবের আলো পৌঁছয় না উঁচু পাঁচিল টপকে। কিন্তু ক্যালেন্ডার মেনে পুজোর দিন আসে সংশোধনাগারেও (Correctional Home)। পুজোর মরসুমে বাংলার সংশোধনাগারের আবাসিকদের উৎসবের ছোঁয়া দিতে বিশেষ আয়োজন করেছে রাজ্য সরকার। নিয়মিত খাদ্য তালিকায় বদল করে পুজোর পাঁচদিন সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন দুই ধরনেরই আবাসিকদের পাতে পড়বে মটন বিরিয়ানি থেকে বাসন্তী পোলাও, চিংড়ি, চিকেন কারি, পায়েস-সহ আরও নানা রকমারি পদ। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Singh) জানিয়েছেন, প্রতিবছরই পুজোর সময় সংশোধনাগারের আবাসিকদের বিশেষ খাবার দেওয়া হয়। এবারও সেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে তাঁরা বন্দি অবস্থাতেও উৎসবের স্বাদ কিছুটা পেতে পারেন।
ষষ্ঠী থেকে দশমী একেকদিন একেক রকম মুখরোচক খাবার থাকছে মেনুতে।
কী কী থাকছে মেনুতে?
• লুচি-ছোলার ডাল
• মাছের মাথা দিয়ে পুঁইশাক
• মাছের মাথা দিয়ে ডাল
• মটন বিরিয়ানি
• বাসন্তী পোলাও
• চিকেন কারি
• আলু-পটল চিংড়ি
• পায়েস
• রায়তা
তবে শুধু আমিষ নয়, ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসের মর্যাদা দিয়ে নিরামিষাশীদের আলাদা ব্যবস্থা থাকবে। দুর্গাপুজোর দিনগুলিতে এই রান্না করবেন জেল বন্দিদেরই একাংশ, যাঁরা রাঁধুনি হিসেবে কাজ করে। বর্তমানে রাজ্যের ৫৯টি সংশোধনাগারে (Correctional Home) ২৬৯৯৪ জন পুরুষ এবং ১৭৭৮ জন মহিলা আবাসিক রয়েছেন।একজন জেল আধিকারিকের কথায়, আমরা চাই এই কয়েকটা দিন তাঁদের প্রাত্যহিক রুটিন পরিবর্তন হোক। দুর্গাপুজোয় মাছ-মাংস ছাড়া আনন্দ মাটি। তাই আমরা সম্পূর্ণ বাঙালি খানার আয়োজন করেছি। তবে মাটন বিরিয়ানিও রাখা হয়েছে যা এখনকার বাঙালিদের ঘরের খাবার হয়ে উঠেছে। ডাল-ভাত-রুটি-সবজির জায়গায় পাড়ার পংক্তিভোজের মতো তাদের জন্যও থাকছে আহামরি খাবারের বন্দোবস্ত। যাতে গারদের ভিতরে থেকেও বহির্জগতের আনন্দ অনুভূতি ও রেশের ছোঁয়া লাগে তাদের মনেও।







Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...