Saturday, April 4, 2026

ডেডলাইন শেষ! ধর্নাস্থল থেকে আমরণ অনশনের ডাক জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ডেডলাইন শেষ। আমরণ অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার জানিয়ে দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। কাজে ফিরলেও, খাবার খাব না বলে হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। প্রথম দফায় আমরণ অনশনে বসবেন ৬ জন জুনিয়র ডাক্তার।

নিজেদের দাবি পূরণের জন্য শুক্রবার ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ডেডলাইন পার হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠক করে চিকিৎসকরা জানান, “ডাক্তার, রোগীদের সুরক্ষার মতো দাবি নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু নিরাপত্তা এখনও অধরা। আজ থেকেই আমরণ অনশনে বসছি আমরা। আমরা কাজে ফিরছি কিন্তু খাবার খাব না।” শুধু তাই নয়, চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অনশনের স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসিটিভি বসাবেন তাঁরা।

জুনিয়র চিকিৎসকরা জানান, প্রথম দফায় ৬ জন জুনিয়র ডাক্তার অনশনে বসবেন। তবে সেই তালিকায় আর জি কর হাসপাতালের কেউ নেই। দাবি পূরণ না হলে আমৃত্যু চলবে এই অনশন। এছাড়া আর জি করের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় যে তদন্ত প্রক্রিয়া চলছে, তাতে সিবিআইয়ের উপর আস্থা নেই বলে এদিন জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, ”সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন- হরিয়ানা-জম্মু ও কাশ্মীরে জয়ের পথে I.N.D.I.A. জোট: বুথ ফেরৎ সমীক্ষায় প্রকাশ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...