Saturday, April 4, 2026

হরিয়ানা-জম্মু ও কাশ্মীরে জয়ের পথে I.N.D.I.A. জোট: বুথ ফেরৎ সমীক্ষায় প্রকাশ

Date:

Share post:

লোকসভা নির্বাচনের রিপিট টেলিকাস্ট হওয়ার পথে সদ্য সমাপ্ত দুই নির্বাচনে। যেভাবে বিজেপির অপশাসনে গোটা দেশের মানুষ ক্ষমতার শিখর থেকে বিজেপিকে টেনে নামিয়ে ছিল লোকসভা নির্বাচনে, সেভাবেই উত্তরের দুই গুরুত্বপূর্ণ রাজ্য হরিয়ানা (Haryana) এবং জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্য়ানের ছবি ফুটে উঠছে বুথ ফেরৎ সমীক্ষায়। শনিবার হরিয়ানা নির্বাচন শেষ হওয়ার পরই বুথ ফেরৎ সমীক্ষা দেখে মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করে দিতে পিছপা হয়নি কংগ্রেস। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরেও কংগ্রেস (Congress)-ন্যাশানাল কনফারেন্স (National Conference) জোটের পক্ষেই ফলাফল যেতে চলেছে বলে বুথ ফেরৎ সমীক্ষায় প্রকাশ।

একাধিক সংবাদ মাধ্যমের সমীক্ষা অনুযায়ী, ৯০ আসনের হরিয়ানায় (Haryana) পঞ্চাশ শতাংশের বেশি আসন পেতে চলেছে কংগ্রেস (Congress)। বিজেপি (BJP) ৩০-এর গণ্ডি পার করবে না। তবে আপের (AAP) জন্য হরিয়ানায় সুখবর নেই। খাতা খোলা থেকে বিরত থাকতে হতে পারে কেজরির দলকে। সেক্ষেত্রে তৃতীয়বার হরিয়ানার ক্ষমতা দখলের বদলে এবার গদি ছাড়তে হবে বিজেপির নওয়াব সিং সাইনিকে (Nayab Singh Saini)।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরে খানিকটা লড়াই হবে I.N.D.I.A. জোটের সঙ্গে বিজেপির। সেক্ষেত্রেও সব সমীক্ষাতেই এগিয়ে থাকছে বিরোধী জোট। জম্মু (Jammu) এলাকায় বিজেপি কিছু আসন জয়ের মতো পরিস্থিতিতে থাকলেও কাশ্মীর উপত্যকার (Kashmir valley) জন্য ভরাডুবি হতে পারে গোটা রাজ্যে। ফলাফল জানা সম্ভব হবে ৮ অক্টোবর, মঙ্গলবার।

বুথ ফেরৎ সমীক্ষা:
হরিয়ানা

ইন্ডিয়া টুডে-সি ভোটার – ৫০-৫৮ কংগ্রেস, ২০-২৮ বিজেপি
রিপাবলিক ভারত-ম্যাট্রিজ – ৫৫-৬২ কংগ্রেস, ১৮-২৪ বিজেপি
রিপাবলিক টিভি-পি মার্ক – ৫১-৬১ কংগ্রেস, ২৭-৩৫ বিজেপি

জম্মু ও কাশ্মীর

ইন্ডিয়া টুডে-সি ভোটার – ৪০-৪৮ কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স জোট, ২৭-৩২ বিজেপি
রিপাবলিক ভারত-ম্যাট্রিজ – ৩৭ কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স জোট, ৩০ বিজেপি, ৭ পিডিপি
রিপাবলিক টিভি-পি মার্ক – ১-৩৬ কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স জোট, ২৮-৩০ বিজেপি, ৫-৭ পিডিপি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...