Friday, April 3, 2026

হুথি ঘাঁটিতে হামলা আমেরিকা-ইংল্যান্ডের, লড়াইয়ে বিবাদে ট্রাম্প-বাইডেন

Date:

Share post:

অবশেষে ইজরায়েল-ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেল আমেরিকা-ইংল্যান্ড। ইজরায়েলকে বাগে আনতে যে হুথিরা হাত মিলিয়েছে হিজবুল্লার সঙ্গে, সেই হুথিদের উপর হামলা শুরু করলে আমেরিকা ও ইংল্যান্ডের যুদ্ধ বিমান। যদিও এই পরিস্থিতিতেও লড়াইয়ের পন্থা নিয়ে বিবাদে ট্রাম্প ও বাইডেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবি, হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলের উচিত প্রথমে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করা। যদিও বাইডেন এই প্রস্তাব সাফ নাকচ করে দিয়েছেন।

রিপাবলিকান (Republican) প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য অস্থির পরিস্থিতি নিয়ে কথা বলছেন। গত বুধবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”যখন তাঁকে (বাইডেনকে) এই প্রশ্ন করা হলো, তাঁর উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু ঘাঁটিতে হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।”

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে(Joe Biden) প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু ঘাঁটিতে (nuclear-sites) হামলা করলে তিনি তাতে সমর্থন করবে কিনা? এর জবাবে বাইডেন বলেন,”না।” কার্যত স্পষ্ট মধ্যপ্রাচ্যের লড়াই কতটা প্রভাবিত করছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনকেও।

তবে পারমাণবিক কেন্দ্রে না হলেও চারদিক থেকে চাপ প্রয়োগ শুরু করল আমেরিকা। সঙ্গী ইংল্যান্ড। ইয়েমেনের (Yemen) বিভিন্ন শহরে বোমারু বিমান থেকে হামলার পাশাপাশি ড্রোন হামলা চালানোর দাবি ইয়েমেনের। রাজধানী সানা (Sanaa) সহ ডামার (Dhamar), মুকায়রাস শহরেও হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি জঙ্গিদের। লেবাননের হিজবুল্লা বা গাজার হামাস, সব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে ইজরায়েলের উপর হামলা চালানোর কাজ করছিল হুথিরা। যদিও ইয়েমেনে হামলা চালানো নিয়ে আমেরিকার দাবি, বাণিজ্যিক জলপথ লোহিত সাগরকে (Red Sea) ভয়মুক্ত করতে হুথি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় তারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...