Tuesday, March 31, 2026

টাইম মেশিনে ফিরবে যৌবন! ৩৫ কোটি হাতিয়ে গায়েব দম্পতি

Date:

Share post:

বয়সতো সংখ্যা মাত্র! তবে সেই সংখ্যা যদি কমিয়ে ফিরে যাওয়া যায় যৌবনে? নতুন উদ্যমতার সাথে আবার একটা নতুন ইনিংস। হয়তো এই ভাবনায় মাথা চারা দিয়েছিল কানপুরের একাধিক প্রবীণদের মাথায়। কিন্তু প্রত্যাশা পূরণ তো দূরের কথা, যৌবন ফেরানোর বিড়ম্বনায় প্রায় ৩৫ কোটি হারিয়ে বৃদ্ধ বয়সে হা হুতাস ছাড়া রইলো না কোন উপায়। টাইম মেশিন (Time Machine) দিয়ে কমিয়ে দেওয়া হবে বয়স। এমনই প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ৩৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ উঠল কানপুরের (Kanpur)দম্পতির বিরুদ্ধে।

অভিযোগ,’ইজরায়েলে তৈরি টাইম মেশিন’ দিয়ে বয়স কমিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিত ওই দম্পতি প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা করেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত রাজীব কুমার দুবে ও তাঁর স্ত্রী রশ্মি দুবে কানপুরে রিভাইভাল ওয়ার্ল্ড নামে একটি থেরাপি সেন্টার (therapy centre) খুলেছিল। তাঁদের দাবি ছিল, ইজরায়েল থেকে আনা একটি মেশিন দিয়ে তাঁরা কোনও ব্যক্তির বয়স ৬০ থেকে কমিয়ে ২৫ বছর করে দিতে পারে। গ্রাহকদের তাঁরা প্রতিশ্রুতি দেন,’অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে হারানো যৌবন ফিরে পাওয়া যেতে পারে। এক্ষেত্রে তাঁদের কৌশল ছিল ‘দূষিত বাতাস থিয়োরি’। গ্রাহকদের বলা হত, দূষিত বাতাসের কারণে তাঁদের শরীরে দ্রুত বার্ধ্যকের ছাপ পড়ছে, ‘অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে মাস কয়েকের মধ্যে আগের ঝলমলে চেহারা ফিরে আসবে।

রেণু সিং নামে এক প্রতারিত গ্রাহক এই বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হলে ব্যাপারটি প্রথম প্রকাশ্যে আসে। তিনি দাবি করেছেন ১০.৭৫ লাখ টাকার প্রতারণার (fraud) শিকার হয়েছেন তিনি। এপ্রসঙ্গে সেই মহিলা জানিয়েছেন, ‘অক্সিজেন থেরাপি’-র নামে আরও প্রায় ১০০ জনকে ওই দম্পতি প্রতারণার জালে ফেলেছে । আনুমানিক প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিস (Police) অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...