Wednesday, March 25, 2026

বাম আমলের তুলনায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন কয়েক গুণ: ‘ডেডলাইন’-এর জবাবে তথ্য দিলেন কুণাল

Date:

Share post:

আর জি করের ঘটনাকে সামনে রেখে দফায় দফায় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। মুখ্যমন্ত্রী একগুচ্ছ দাবি মেনে নেওয়ার পরেও আবার ১০দফা দাবি নিয়ে আন্দোলন। এমনকী সরকারকে ডেডলাইন (Deadline) বেঁধে দিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে তাঁদের বিগত বাম আমলের হালটা স্মরণ করালেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরিসংখ্যান দিয়ে জানালেন, ২০১১ পর্যন্ত রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিকাঠামো ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কী উন্নতি হয়েছে।উৎসবের মরশুমে যেখানে কলকাতা পুলিশ ধর্মতলায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে, এবার সেই জায়গাকেই আন্দোলনের মঞ্চ বানান জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার, সন্ধেয় কর্মবিরতি তুলে নিয়ে জুনিয়র চিকিৎসক ঘোষণা করেন, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়া হলে তাঁরা আমরণ অনশনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেন। এই নিয়েই শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে কুণাল (Kunal Ghosh) লেখেন,
“যাঁরা পরিকাঠামো নিয়ে ‘ডেডলাইন পলিটিক্স’ করছেন, তাঁরা সুদূর অতীত থেকে ৩৪ বছরের বামজমানা পর্যন্ত; আর তারপর এখন 2024 -এর পরিকাঠামো সম্প্রসারণের তুলনাটা দেখুন-
No. of Govt. hospitals ( PHC- MCH) urban+rural in 2024- 1889
No. of Govt. hospitals ( PHC- MCH) urban+rural in 2011- 1360
Total beds 2011- 58647
2024- 97000
Medicall student seats-
MBBS- 2011-1355
2024- 5325
MD- 2011- 900
2024-1877”

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে স্বাস্থ্যক্ষেত্রে পরিকঠামোগত প্রভূত উন্নতি হয়েছে। মেডিক্যাল কলেজের সিট থেকে শুরু করে হাসপাতালের বেড -সবই এই আমলে বেড়েছে তিনগুণের বেশি। তাও বিরোধীদের উস্কানিতে(!) পরিষেবা বন্ধ রেখে দর কষাকষিতে নেমেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ।







Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...