Saturday, June 13, 2026

বেনজির সৌজন্য: বিমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের তী.ব্র প্র.তিবাদ কুণালের

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যের এক বেনজির উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ভাইরাল হয়। তার মধ্যে বেশ কিছু ছবি স্থান-কাল বোঝা না গেলেও তা নিয়ে ট্রোল করতে ছাড়েন না একশ্রেণির নেট নাগরিক। সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেটি নিয়ে তাঁকে ট্রোল করা হয় রীতিমতো। আর সেই ট্রোলের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, কোনও একটি রেস্তোরাঁয় চেয়ার টেনে বসছেন বিমান বসু। দেখে মনে হচ্ছে হয়তো তিনি খেতেই বসছেন। ছবিটি কবেকার, কোথাকার, কত দিন আগে তোলা, কী প্রেক্ষিতে তিনি ওখানে গিয়েছিলেন- এর কোনা কিছুই না জেনে সেই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যানকে কটুক্তি করতে শুরু করেন অনেকেই। বিষয়টি নজরে পড়ে কুণাল ঘোষের। সঙ্গে সঙ্গেই সেই পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে এর প্রতিবাদ করেন কুণাল। তিনি লেখেন, দেখে মনে হচ্ছে যে রাস্তার ধারে কোনও হোটেলে দূরযাত্রার মাঝে খাওয়ার জন্য দাঁড়িয়েছেন বিমান বসু। হোটেলে খেতে যাওয়াটা কোন অন্যায় নয়। তবে বিমান বসু এভাবে কোনও হোটেলে খেতে যাবেন না। কুণালের এই বক্তব্যের পরে অনেকেই বিমান বসুকে নিয়ে পোস্ট ডিলিট করে দেন। তারপরে ফের প্রাক্তন রাজ্যসভার সম্পাদক লেখেন,
“বিমান বসুকে নিয়ে কাল রাত থেকে এই ছবি এবং বিভিন্ন মন্তব্যের পোস্ট ঘুরছে। সাধ্যমত আমি সেইগুলিতে একই বয়ানে আপত্তি জানিয়েছি। ভালো লাগল, আমার মন্তব্যের পর একাধিক ফেসবুকবন্ধু বিমানদাকে নিয়ে পোস্ট ডিলিট করেছেন। এই সুস্থতা ও সৌজন্য থাকুক। পরামর্শ মানার জন্য ধন্যবাদ।”

 

একইসঙ্গে সিপিএমের কর্মীদের খোঁচাও দিয়েছেন তৃণমূল নেতা। পোস্টের শেষে ব্র্যাকেটে লিখেছেন,
“( যদিও বিমানদার পার্টির ফেসবুক বিপ্লবীদের 99% এই ভদ্রতা জানে না। তাদের জবাব তাদের মত করেই দেব আমরা।)”

তবে, রাজনৈতিক দিক থেকে একেবারে বিপরীত মেরুতে অবস্থান করেও বর্ষীয়ান এক রাজনীতিবিদের হেনস্থার তীব্র প্রতিবাদ সত্যি নজিরবিহীন। এই ধরনের সৌজন্যই বাংলার সংস্কৃতি। তবে অনেক সময় রাজনীতির ময়দানে সে কথা ভুলে যান নেতানেত্রীরা। কুণালের এই পোস্ট নিঃসন্দেহে সৌজন্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকল।

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...