Saturday, June 13, 2026

র‌্যা.গিং-সহ একাধিক অভিযোগ! আরজি কর থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহিস্কৃত হলেন ১০ জন চিকিৎসক। র‌্যাগিং-সহ একাধিক অভিযোগ রয়েছে ওই চিকিৎসকদের বিরুদ্ধে। দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ১০ জনকে বহিষ্কৃত করা হয়েছে। পাশাপাশি ওই চিকিৎসকদের আজীবনের মতো হস্টেল থেকেও বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরজি করের প্ল্যাটিনাম জুবিলি ভবনে শনিবার দুপুর থেকেই শুরু হয় কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ, ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও। বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, হাসপাতালে র‌্যাগিং-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ৫৯ জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে। এরপরেই কাউন্সিল জানায়, ১০ জন চিকিৎসককে আরজি কর থেকে বহিষ্কৃত করা হচ্ছে। বাকিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তাঁরা হলেন সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, সরিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সৎপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী। এছাড়া সব অভিযুক্তের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। সবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। হস্টেল খালি করার নির্দেশ দেওয়া ছাড়াও জানানো হয়েছে, তাঁদের নামগুলি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন- বেনজির সৌজন্য: বিমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের তী.ব্র প্র.তিবাদ কুণালের

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...