Wednesday, June 24, 2026

শহরের উপকণ্ঠে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! উত্তপ্ত নিউটাউনের যাত্রাগাছি

Date:

Share post:

দুর্গাপুজোর মরশুমে নিউটাউনের যাত্রাগাছি (Jatragachi, New town) এলাকায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনা জেরে উত্তপ্ত এলাকা। অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে। রাতেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ, তার বাড়ি ভাঙচুরের ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

আর জি কর কাণ্ডের জেরে এখনও উত্তল শহর। উৎসবের আবহেও রাজপথে চলছে আন্দোলন। এর মাঝেই শহরের উপকণ্ঠে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মহানগরীর বাসিন্দারা। কিশোরীর মা জানিয়েছেন, শুধু ধর্ষণ নয়, ভয় দেখাতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল। সেই কারণেই নিগৃহীতা মুখ ফুটে কিছু বলতে পারেন নি। কোনমতে ভয় কাটিয়ে মাকে সব জানাতেই দ্রুত পরিবারের তরফে তাঁর মেডিকেল পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ এবং অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...