Sunday, June 28, 2026

ফের হার লাল-হলুদের, জামশেদপুরের কাছে হারল ২-০ গোলে

Date:

Share post:

ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে আইএসএল-এ টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। সহজ গোল হাতছাড়া অধিনায়ক ক্লেটন সিলভার। পেনাল্টি মিস সল ক্রেসপোর।

কোচ বদল হলেও , রোগ সারেনি লাল-হলুদের। টানা তিন ম্যাচের হারের পর, কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লোস কুয়াদ্রাত। লাল-হলুদের অন্তবর্তীকালীন কোচ হন বিনো জর্জ। তাঁর প্রশিক্ষণেই এদিন জামশেদপুরে খেলতে নামেন ক্লেটন-ক্রেসপো-নন্দকুমাররা। মাঠে নামলেন, কিন্তু নিজেদের পারফরম্যান্সে হতাশ করেন তিনি। ম্যাচের প্রথম দিকে আক্রমণে খেলা জমে উঠলেও, শুরুতেই গোল খেয়ে যায় লাল-হলুদ। ম্যাচের ২১ মিনিটে গোলার মতো শটে জামশেদপুরকে এগিয়ে দেন রেই তাচিকাওয়া। এরপর পালটা আক্রমণ চালায় লাল-হলুদ। ম্যাচের ৩২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক ক্লেটন সিলভা। দু’মিনিটের মাথায় আবারো মিস ক্লেটনের। ফাঁকা গোলের সামনে একাধিক গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তিনি। না হলে প্রথমার্ধেই এগিয়ে যেত পারত বিনো জর্জের দল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় লাল-হলুদ। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন ক্রেসপো। তবে লাল-হলুদের জন্য অপেক্ষা করছিল আরও অনেক নাটক। ম্যাচের ৭০ মিনিটে নিজের গোলেই বল জড়িয়ে দেন লাল-হলুদ ডিফেন্ডার চুংনুঙ্গা। যার ফলে ২-০ গোলে এগিয়ে যায় জামশেদপুর। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি লাল-হলুদ।

আরও পড়ুন- ট্যাটুর মধ্যে স্থান পেয়েছে পাঁচ ছক্কা, নিজের ট্যাটু নিয়ে আর কী বললেন রিঙ্কু সিং


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...