Wednesday, June 24, 2026

জয়নগর কাণ্ডে কড়া হাইকোর্ট: বিচারের ‘জাদুকাঠি’র ভুল ভাঙলেন বিচারপতি

Date:

Share post:

কখনও আদালত চত্বরে আইনজীবীদের উচ্চকণ্ঠে সওয়ালে প্রভাবিত করার চেষ্টা। কখনও বিচারপতিদের রাজনীতিতে যোগ। বিচার ব্যবস্থার উপর প্রশ্ন উঠলেও আদতে যে বিচার নিজের গতিতেই চলে তার নজির কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জয়নগর শিশু মৃত্যুর ঘটনায় বিজেপিপন্থী ও বামপন্থী দুই আইনজীবীর আদালতকে প্রভাবিত করার চেষ্টায় কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

রবিবার জয়নগর মামলার (Jaynagar case) জরুরি ভিত্তিতে শুনানিতে নাবালিকার বাবার পক্ষে আইনজীবী ছিলেন বিল্বদল ভট্টাচার্য। মায়ের পক্ষে আইনজীবী ছিলেন শামিম আহমেদ। একদিকে বিল্বদল সিবিআই (CBI) তদন্তের দাবি জানান। অন্যদিকে শামিম দ্রুত তদন্তের। এরপরই পর্যবেক্ষণে বিচারপতি জানান, “বিচার কোনও জাদুকাঠি নয়, এটা ধাপে ধাপে হয়।”

গোটা সওয়ালে বিচার ব্যবস্থাকে বিরোধীরা কীভাবে প্রভাবিত করার চেষ্টা করেন তা পর্যবেক্ষণ করেই বিচারপতির (Judge) সংযোজন, “অনেকেই মনে করছেন, তাঁরা যাঁকে দোষী মনে করছেন, তাঁকেই শাস্তি দিতে হবে। এটা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে সবচেয়ে বড় সমস্যা।”

রাজ্য পুলিশ যেখানে পাঁচ ঘণ্টায় দোষীকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি অনুযায়ী নিরপেক্ষ হাসপাতালে ময়নাতদন্তের জন্য হাইকোর্টে দরবার করেছে, সেখানেও রাজনীতি করতে মাঠে নেমেছে বাম-বিজেপি। তবে রবিবার আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট পুলিশি তদন্তকে সময় দেওয়ার পক্ষে আদালতও।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...