Thursday, June 18, 2026

থানার রেস্ট রুমে সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ!

Date:

Share post:

থানার রেস্ট রুমে শারীরিক হেনস্থার শিকার মহিলা সিভিক ভলেন্টিয়ার! কাঠগড়ায় পুলিশের সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিট থানায় (Park Street Police Station)। অভিযোগ না নিয়ে গোপনে মিটমাট করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছেন তরুণী।

তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে পুজোর পোশাক দেওয়ার নাম করে নির্যাতিতাকে রেস্টরুমে ডাকেন অভিযুক্ত এসআই (SI)। সালোয়ার স্যুট দেওয়ার সময় শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে নিগৃহীতার অভিযোগ নিতে অস্বীকার করারও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। এর আগে আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে পুরুষ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এবার মহিলা সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানি শিকার! গোটা ঘটনাটি থানার মধ্যে ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু গভীর রাতে কেনই বা পোশাক দেওয়ার জন্য ডাকা হল ওই মহিলাকে?লালবাজার সূত্রের খবর, বছর ২৪-এর ওই সিভিক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় কম্পিউটার সেকশনে কাজ করেন। শুক্রবার থানায় সিভিকদের জন্য পোশাক দেওয়া হচ্ছিল। তিনি রাত নটায় ডিউটিতে যোগ দেন। এরপর মধ্যরাতে তিন তলার রেস্ট রুমে মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। এসআই এই অভিযোগ অস্বীকার করেছেন। নিগৃহীতার পরিবার গোটা বিষয়টি স্পিড পোস্টের মাধ্যমে নবান্ন (Nabanna ) এবং কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছে বলে খবর।

 

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...