Saturday, February 21, 2026

রামলীলার মঞ্চে হৃ.দরোগে মৃ.ত্যু ‘রামের’! আচমকাই ছন্দপতন

Date:

Share post:

চারিদিকে ভরা দর্শক, মঞ্চে ঝলমলে আলো। চারিদিকে হাততালির গর্জন। সবাই মুগ্ধ ‘রাম’-এর নিখুঁত অভিনয়ে! আবেগ মিশ্রিত কণ্ঠে সংলাপ বলছেন রাম (Lord Ram) চরিত্রাভিনেতা। অভিনয় করতে করতেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হলেন অভিনেতা৷ দর্শকদের সামনে থেকে মঞ্চের পিছনে যেতেই মৃত্যু (Collapsed) হল তাঁর৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নয়াদিল্লির শাহদরা এলাকার বিশ্বকর্মা নগরে৷ আর ৪৫ বছরের মাঝ বয়সি অভিনেতার মৃত্যুতে ফের মাথা চারা দিয়ে উঠল করোনা ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক বির্তক।

৪৫ বছর বয়সি ওই ব্যক্তির নাম সুশীল কৌশিক৷ তিনি পূর্ব দিল্লির বাসিন্দা ছিলেন৷ নির্মাণ ব্যবসায়ী সুশীল অবসর সময়ে অভিনয়ও করতেন৷ এদিকে এই ঘটনার একটি ভিডিও নেট দুনিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে অভিনয় করতে করতেই অসুস্থ বোধ করেন সুশীল৷ তখনই মঞ্চ (Stage) ছেড়ে পিছন দিকে চলে যান তিনি৷ এরপর সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কৌশিককে।

অন্যদিকে মাঝ বয়সি অভিনেতার হৃদরোগের মৃত্যুতে ফের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) বির্তক সামনে এনেছে বিরোধীরা। আম আদমি (Aam Aadmi Party) পার্টির নেতা তথা দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj) তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, করোনার প্রতিষেধক নেওয়ার পর থেকেই ভারতে অল্প বয়সিরাও হাঁটাচলা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে একের পর এক ঘটনা সামনে আসছে৷

আরও পড়ুন- জয়নগরের নাবালিকার পরিবারের আবেদন নিয়ে হাইকোর্টে পুলিশ, জরুরি শুনানি


spot_img

Related articles

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...