Wednesday, June 24, 2026

চতুর্থীতে দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

পুজোর (Durga Puja) মুখে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টিভেজা দেবীপক্ষ। পুজোর প্রায় সব কটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। তবে আজ সোমবার, চতুর্থীতে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) চার জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মহানগরীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরে ভারী বৃষ্টি হবে না, বরং আজ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। কিন্তু উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার অষ্টমী-নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...