Friday, April 3, 2026

টাইটানিকে ডুবলেও ২০ বছর পর ‘টেক্কা’র হাত ধরে নতুন উড়ান ‘গ্লোব’-এর

Date:

Share post:

বাংলা সিনেমার হাত ধরে ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা (Globe cinema)। লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমা। টাইটানিকের (Titanic) সাথেই যেখানে শেষবারের মত টান পড়েছিল গ্লোবের রুপলি পর্দায়। তবে দুর্গাপুজোর মধ্যেই সিনেপ্রেমীদের জন্য সুখবর। নতুন করে পথ চলা শুরু করতে চলেছে ঐতিহ্যবাহী সিনেমাহল গ্লোব। আর বাড়তি পাওনা হিসাবে থাকছে পুজোর তিন তিনটে ছবি, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী ২। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। টিকিট কাউন্টার থেকে দেব ও পরিচালক সৃজিত তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র (Tekka) অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন।

ঐতিহ্যময় গ্লোব সিনেমার (hall) সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। কলকাতাবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোতে একবার চোখ রাখলেই যথেষ্ট। ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের নতুন করে পথ চলা নিঃসন্দেহে আনন্দের খবর।

তবে এবার নস্টালজিয়ার (Nostalgia) সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। নতুন গ্লোবে থাকছে দু’টি অডিটোরিয়াম। একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮ জন দর্শক বসতে পারবেন।রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার দিনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও টলিউড সুপার স্টার দেব তাঁদের পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিটও বিক্রি করলেন। রবিবার গ্লোবে পা রেখে দেব বললেন, এটাই আমাদের প্যান্ডেল আর এই স্ক্রিনই আমাদের প্রতিমা। অন্যদিকে পরিচালক সৃজিত নিজের ফেসবুকে লিখেছেন, “ফিরে এল গ্লোব! ১৮২৭ এ পুরানো অপেরা হাউসেরর ১৯০৬ সালে গ্লোব সিনেমা হিসাবে পথ চলা, ২০০৪ টাইটানিক দিয়ে বন্ধ, ২০২৪ এ খুললো ‘টেক্কা’ সঙ্গে!”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...