Monday, March 23, 2026

বাংলার উৎসবকে অপমানের অধিকার নেই: উপাচার্যকে কড়া জবাব কুণালের

Date:

Share post:

আর জি করের আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে দুর্গোৎসবকে কার্যত হেয় করে বসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। উৎসব নাকি মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে! অভিযোগ উপাচার্যের। এর পাল্টা কড়া জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর মতে, বাংলার উৎসবকে অপমান করার অধিকার উপাচার্যের নেই। পাল্টা কুণালের দাবি, শান্তা দত্তকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছেন রাজ্যপাল।

সোমবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য বলেন, উৎসব নাকি বাংলার মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। শান্তা দত্তের কথায়, “মানুষ এখন বিচার চাইছেন। সরকার প্রশাসনের উচিত সঠিক বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। যাতে আগামিদিনে এই ধরনের ঘটনা না ঘটে।” একই সঙ্গে তিনি জানান, “আমাদের ছেলেমেয়েরা, ভাই-বোনেরা অনশন করছে, ঠাকুর দেখতে বেরিয়ে আগে একবার অনশন মঞ্চে যাবেন। প্রতিবাদটা ভুলে যাবেন না।”

এর পাল্টা তীব্র প্রতিবাদ করে কুণাল ঘোষ বলেন, বাংলার মানুষের উৎসবকে এভাবে অপমান করার অধিকার উপাচার্যের নেই। শান্তা দত্তের নিয়োগ নিয়ে সরাসরি না বললেও তৃণমূল নেতার কথায়, উপাচার্যকেই কলকাতা বিশ্ববিদ্যালয় জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁর চেয়ারটা কতদিন থাকে সেটাই দেখার। একইসঙ্গে শান্তা দত্ত যদি চান তাহলে তাঁকে কলকাতার বেশ কয়েকটি পুজোর পাস কুণাল পাঠিয়ে দেবেন বলেও জানান। তাঁর কথায়, সেইখানে ভিড়ের সামনে গিয়ে শান্তা একবার বলে দেখান, যে উৎসবটা চাপিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সম্বল শুধুই ভক্তিরস! বিল গেটসের পাড়ার দুর্গা পুজোয় ব্রাত্য পঞ্জিকা

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...