Tuesday, June 23, 2026

রাউস অ্যাভেনিউ কোর্টে স্বস্তি লালু ও দুই পুত্রের, জামিন মঞ্জুর

Date:

Share post:

ধোপে টিকল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র আনা অভিযোগ। আর্থিক বেনিয়মের মামলায় জামিন মঞ্জুর হল লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর দুই ছেলের। মূলত জমির বিনিময়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা লালু প্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে সমন দিয়ে ডেকে পাঠালেও জামিন মঞ্জুর হল তিনজনের।

সোমবার মাথাপিছু ১ লক্ষ টাকার বন্ডে আরজেডি (RJD) নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় এই জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের গ্রেফতার করা যাবে না। পাসপোর্ট (passport) জমা রাখতে হবে। তদন্তে সহায়তা করতে হবে এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন জমি ও টাকার বিনিময়ে বিহারের বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় বলে অভিযোগ। লালু-তেজস্বীর ছাড়াও এই ঘটনায় অভিযোগ ওঠে লালুর স্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও। ঘটনার তদন্তে নামে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, চাকরির বিনিময়ে একাধিক যুবকের থেকে জমি নেওয়া হয়েছিল। সেই জমি তাঁরা লালুর পরিবারের সদস্য এবং ‘একে ইনফোসিস্টেমস’ সংস্থার নামে করেছিলেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালু, রাবড়ী এবং তেজস্বীর বিরুদ্ধে। ইডি (ED) প্রমাণ হিসাবে ৯৬টি নথির ভিত্তিতে ৬ অগাস্ট ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট (chargesheet) দাখিল করে। এই মামলাতেই ৭ অক্টোবর জামিন (bail) পেল লালুর পরিবার।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...