Saturday, April 4, 2026

সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানিতে কড়া পদক্ষেপ, গ্রেফতার এসআই

Date:

Share post:

কোনও ধরনের অনৈতিকতায় কোনও রকম প্রশ্রয় রাজ্য প্রশাসন কখনই দেয়নি। ফের সেই নীতিই প্রমাণিত হল পার্ক স্ট্রিট থানার (Park Street police station) শ্লীলতাহানির ঘটনায়। গ্রেফতার হলেন অভিযুক্ত এসআই অভিষেক রায়। আগেই তাকে ক্লোজ (close) করে বিভাগীয় তদন্ত (departmental enquiry) শুরু হয়েছিল। এবার গ্রেফতার করে গোটা বিষয়টির তদন্তে কলকাতা পুলিশ (Kolkata Police)।

মহিলা সিভিক ভলান্টিয়ার (civic volunteer) অভিযোগ করেছিলেন, গভীর রাতে পুজোর পোশাক দেওয়ার নাম করে তাঁকে রেস্টরুমে ডাকেন অভিযুক্ত এসআই (SI)। সালোয়ার স্যুট দেওয়ার সময় শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে নিগৃহীতার অভিযোগ নিতে অস্বীকার করারও অভিযোগ ওঠে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, আগেও তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন এসআই (SI) অভিষেক রায়। সেবার বিষয়টি এড়িয়ে গেলেও এবার তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এই ঘটনা। সেই সঙ্গে নিরাপত্তাহীনতাতেও ভুগছিলেন তিনি।

এসআইয়ের (SI) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সঙ্গেই কলকাতা পুলিশ আভাস দিয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রবিবার তদন্ত শুরু হওয়ার পরে কী প্রমাণ পাওয়া গিয়েছে তা প্রকাশ না করলেও সোমবারই গ্রেফতার করা হয় অভিষেক রায়কে। এদিনই তাকে আদালতে পেশ করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...