Saturday, March 14, 2026

বিক্রমের সুরে মায়ের আগমনী গান, সঙ্গীতশিল্পীদের তালিকায় একাধিক চমক

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর দুর্গাপুজো (Durga Pujo) মানেই মণ্ডপে মণ্ডপে ঘোরা, চুটিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা এবং সেই সঙ্গে গান। পুজোর গানের দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে সংস্কৃতি প্রেমী বহু বাঙালি। সেই সমস্ত শ্রোতাদের জন্য দারুণ উপহার দিলেন পণ্ডিত বিক্রম ঘোষ (Vikram Ghosh)। অমিতকুমার, হরিহরণ, শান, জুবিন-সহ আরও বহুশিল্পীর কণ্ঠে মুক্তি পেল ‘আজ বাজা তুই ঢাক’।বিক্রম ঘোষের (Vikram Ghosh) সুরে আগমনী এই গানটি গেয়েছেন অমিতকুমার, হরিহরণ, শান কৌশিকী চক্রবর্তী, জুবিন, মহালক্ষ্মী আইয়ার ও সোনা মহাপাত্রর মতো শিল্পীরা। গানের কথা লিখেছেন সুগত গুহ। আশ্বিনের শারদপ্রাতে মায়ের আগমনের উৎসবের সুর তুলে, ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে  ‘আজ বাজা তুই ঢাক’। গানটির অসাধারণ ভিডিওগ্রাফি করেছেন শেখর ঘোষ। ইতিমধ্যে গানটি তুমুল জনপ্রিয় হয়েছে। পুজোর মরশুমে পুজোর গানে মেতে উঠেছেন সংগীতপ্রেমী মানুষেরা।প্রায় প্রতি পুজোতে নিজের গান নিয়ে বিক্রম আনন্দে ভাসান সংস্কৃতি প্রেমী বাঙালিকে। এবারও তিনি ভালবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছেন। গানটা শ্রুতিমধুর, যেখানে মেলোডির সঙ্গে গানের অন্তর্বর্তী যন্ত্রসঙ্গীতের যোগ্য সঙ্গত রয়েছে। ফলে মাত্র দেড় দিনে ইতিমধ্যেই (প্রতিবেদন লেখার সময়) বিক্রমের ইউটিউব চ্যানেলে প্রায় ২লক্ষ ২৭ হাজার মানুষ গানটি শুনেছেন।







spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...