Saturday, April 4, 2026

জয়নগর কাণ্ডে তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে SIT গঠন

Date:

Share post:

জয়নগরে নাবালিকার যৌন হেনস্থা ও খুনের তদন্তে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল বারুইপুর জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Police Superintendent) রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে এই SIT-এ রয়েছেন বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর ঢালি, এসআই ত্রিদিব মল্লিক, এসআই সৌমেন দাস ও এসআই তন্ময় দাস।শুক্রবার রাতে জয়নগরে (Jaynagar) বাড়ি থেকে কিছু দূরে জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধার করা হয়। সন্ধের পর থেকে নিখোঁজ ছিল সে। অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও দেরি করে অভিযোগ নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নাবালিকা বহুক্ষণ বাড়ি না ফেরায় যখন তার পরিবার থানায় যায় তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি। এই জেরে শনিবার দিনভর এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়।এর পরে মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠল জয়নগর (Jaynagar)। নির্যাতিতার বিচারের দাবিতে ছাত্রীর দেহ নিয়ে মিছিল করেন পরিবারের সদস্য, প্রতিবেশীরা। এসডিপিও গাড়ি ঘিরে ধরে জয়নগরের গরানকাটি এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এরপরেই জনয়নগর কাণ্ডে তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করে বারুইপুর পুলিশ।







Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...