Sunday, February 22, 2026

“আমার কিছু বলার আছে” এজলাসে বি.স্ফোরক আরজি কর কাণ্ডের মূল অ.ভিযুক্ত সঞ্জয়

Date:

Share post:

সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল CBI এর আইনজীবীরা।বঙ্গে পুজোর আবহে শুরু অভয়া কাণ্ডের বিচারপর্ব। আর মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের পাঠানো হয় ২০০ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে তৈরি সিবিআইয়ের চার্জশিট (Chargesheet)। পাশাপাশি এদিন এজলাসে হাজির করা হয়েছিল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। মঙ্গলবার শিয়ালদহ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করল সঞ্জয় রায়।

বিচারকের সামনে এদিন সঞ্জয় বলে, “ঘটনার বিষয় আমি কিছু জানি না। আমার অনেক কিছু বলার আছে।” সে সময় বিচারক বলেন, “এখানে বলার জায়গা নেই।” তারপরেই অভিযুক্ত সঞ্জয় দাবি করেন,”আমি কিছু না বললে, আমার ঘাড়ে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে।” সঙ্গে সঙ্গে বিচারক বলেন, “আমি আপনার আইনজীবীকে বলছি হাজতে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে। আপনার কথা বলা দরকার। নাহলে এই মামলা চালানো যাবে না।”

গত সোমবার তিলোত্তমার ঘটনায় চার্জশিট পেশ করে সিবিআই (CBI)। সেখানে মূল অভিযুক্ত হিসাবে সিভিক ভলান্টিয়ারকেই উল্লেখ করা হয়। সেই মর্মেই মঙ্গলবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে (Sealdah Civil and Criminal Court) পেশ করা হয়। এদিন নীল ট্রাউজার,গোল গলা নীল টিশার্টে এজলাসে উপস্থিত হয় সঞ্জয়। ইতিমধ্যেই সোমবার ৫৮ দিনের মাথায় সিবিআইয়ের পেশ করা চার্জশিটে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই।

আরও পড়ুন- গণইস্তফার নাটক! সিনিয়র ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি কুণালের

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...