Friday, April 3, 2026

হরিয়ানায় ফলপ্রকাশের পরই কংগ্রেসকে খোঁচা দিয়ে রাহুলকে এক কেজি জিলিপি পাঠাল বিজেপি

Date:

Share post:

হরিয়ানায় তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। সোমবার ফল প্রকাশের পরই আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে বিজেপি। সেখানেই হার হজম করতে কষ্ট হচ্ছে কংগ্রেসের। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার পরও কীভাবে শেষ মুহূর্তে খেলা বদলে গেল, তা নিয়ে সন্দিহান কংগ্রেস নেতৃত্ব। জাতীয় নির্বাচন কমিশনে এই নিয়ে চিঠিও দিয়েছে তারা। এরই মধ্যে বিজেপির আরও খোঁচা। রাহুল গান্ধীর ঠিকানায় পাঠানো হল জিলিপি!

সোমবার সকালে যখন গণনা শুরু হয়, তখন থেকেই খুশির হাওয়া বইছিল কংগ্রেস অফিসে। প্রথম দুই রাউন্ডের গণনার পরই মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ফল বদলে যা্য়। পাশা উলটে সেই বিজেপির ঝুলিতেই গেল হরিয়ানা।হঠাৎ এই ভোটের ফল পরিবর্তন মানতে নারাজ কংগ্রেস। গতকালই তারা নির্বাচন কমিশনের কাছে হরিয়ানার ভোট গণনা নিয়ে অভিযোগ জানিয়েছে।

এদিকে, হরিয়ানার জয় নিশ্চিত হতেই বিজেপির তরফে রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের সদর দফতরে জিলিপি পাঠানো হয় অনলাইনে। এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয়। যদিও এই জিলিপি পাঠিয়ে রাহুলকে খোঁচাই দি্তে চেয়েছে বিজেপি। হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি-র কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। এবার ভোটের ফল প্রকাশ হতেই রাহুলের বাড়িতে জিলিপি পাঠাল বিজেপি।

এদিকে প্রাক্তন আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশংকর প্রসাদের দাবি, ”আমিও জিলিপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।” সেই সঙ্গে বর্ষীয়ান নেতার বক্তব্য, ”রাহুল ঠিকমতো নিজের হোমওয়ার্ক করেননি।”









Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...