Tuesday, June 23, 2026

সিবিআই-তেও অনাস্থা! গণইস্তফার হুঁশিয়ারি নিয়ে বার্তা নবান্নর

Date:

Share post:

সিবিআই (CBI) তদন্ত চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই সিবিআই চার্জশিট (chargesheet) পেশ করার পরেই চরম অসন্তোষ জুনিয়র চিকিৎসক থেকে সব চিকিৎসক মহলে। এবার সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সিজিও অভিযানে চিকিৎসকরা। অন্যদিকে মঙ্গলবার আর জি করের পরে রাজ্যের আরও দুই মেডিক্যালে গণইস্তফার চিঠিতে সই করলেন সিনিয়র চিকিৎসকরা। রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজে যাতে পুজোর সময়ে স্বাস্থ্য পরিকাঠামো সচল থাকে, গণইস্তফার মধ্যে সেই বার্তাই দেওয়া হল নবান্নের (Nabanna) তরফে।

সিবিআইয়ের চার্জশিটে ধর্ষণ-খুনের অপরাধী হিসাবে কেন শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম, প্রশ্ন তুলে বুধবারই সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযান চিকিৎসকদের। দুপুরে করুণাময়ী (Karunamayee) থেকে সিজিও মিছিল করে যাবেন তাঁরা। মিছিলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের দাবির কথা জানানোর পরিকল্পনা তাঁদের।

ইতিমধ্যেই আর জি করের চিকিৎসকদের পথ অনুসরণ করে ফের গণইস্তফার কাগজে সই করা শুরু বুধবার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College) চিকিৎসকরা গণ ইস্তফার সিদ্ধান্ত নেন। আবার মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক থেকে অধ্যাপকরা বুধবার বৈঠক করেন। বৈঠক শেষে গণ ইস্তফার কাগজে সই করা শুরু করেন।

মঙ্গলবার আর জি করে গণ ইস্তফার কাগজে সই করার পরে নবান্ন সূত্রে জানানো হয় কোনও ইস্তফা রাজ্যের কাছে পৌঁছায়নি। সেই সঙ্গে ইস্তফা দিলে তা ব্যক্তিগত ভাবে না দিলে ইস্তফা বলে গৃহীত হবে না। মুখ্যসচিব (Chief Secretary) মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে উৎসবের সময়ে সরকারি হাসপাতালে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার বার্তা দেন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...