Wednesday, June 24, 2026

শহরে বিক্ষিপ্ত বৃষ্টি! উৎসবের মেজাজে পঞ্চমীতে মানুষের ঢল পুজো মন্ডপে

Date:

Share post:

পঞ্চমীতে বৃষ্টিতে খানিকটা ভিজেছে শহর। কিন্তু তাতেও বিন্দুমাত্র উৎসাহ দমেনি দর্শনার্থীদের।উৎসবের এমন মেজাজ এর আগে দেখেনি বঙ্গবাসী। মহালয়ার আগে পর্যন্তও এবার পুজোর মেজাজ ছিল থমথমে। কিন্তু দ্বিতীয়া থেকে চেনা ছবি কলকাতার রাস্তায়। বৃষ্টি মাথায় নিয়েই মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়।

পঞ্চমীর সন্ধেতেই ভিড় এগোলো মেছুয়া বাজারে মণ্ডপের দিকে। লাল আলোর আভায় মণ্ডপ সজ্জা নজর কেড়েছে। বুধবার রাতেই কাতারে কাতারে মানুষ ঢল জমিয়েছিলেন শ্রীভূমির মণ্ডপে। তাঁরাই যেন জানান দিয়ে গেলেন পুজো শুরু পুরোদমে।মুখ্যমন্ত্রীর উদ্বোধনের ঠিক পরের দিন থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে
উপচে পরা ভিড় দর্শনার্থীদের।উত্তর থেকে দক্ষিণ সব মণ্ডপেই মানুষের ঢল নেমেছে। কোথাও তিল ধারণের জায়গা নেই।

একই ছবি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলিতেও। আজ সবে ষষ্ঠী। দেবীর বোধন হয়েছে। টালা প্রত্যয় থেকে হাতিবাগান, সুরুচি থেকে বালিগঞ্জ কালচারাল, সব জায়গায় পুজো মণ্ডপের বাইরে মানুষের ঢল। এবছর মহম্মদ আলি পার্কের থিম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউজ। এবছর ৫৬ তে পা দিল, মধ্যকলকাতার এই বিখ্যাত দুর্গাপুজো। জল দূষণের বিরুদ্ধে না না সতর্কতামূলক বার্তা থাকবে মণ্ডপ জুড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় রাস্তায় ভিড়। প্রতিবাদের পাশাপাশি কলকাতার রাস্তায় পুজোর সেই চেনা ছবি। পুজোর বাকি দিনগুলিতেও কলকাতার পুজোয় ভিড় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। সেই মতো পর্যাপ্ত সুরক্ষারও বন্দোবস্ত করা হচ্ছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গেও এব্যাপারে বারবার আলোচনায় বসছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন- দর্শনার্থীদের হয়রানি কমাতে উদ্যোগ! পুজোর শহরে সারারাত চলবে সরকারি বাস

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...