Wednesday, June 24, 2026

দর্শনার্থীদের হয়রানি কমাতে উদ্যোগ! পুজোর শহরে সারারাত চলবে সরকারি বাস

Date:

Share post:

পুজোয় দর্শনার্থীদের হয়রানি কমাতে ষষ্ঠীর দিন থেকেই সারারাত চালানো হবে সরকারি বাস। এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ইতিমধ্যেই চতুর্থী ও পঞ্চমীতেও ৪০০ অতিরিক্ত বাস চালিয়েছে পরিবহণ দফতর।

মন্ত্রী জানিয়েছেন, ভিন জেলা থেকে বিশেষ করে হাওড়া, শিয়ালদা, বারাসত এই সমস্ত জায়গা থেকে বহু দর্শনার্থী আসেন কলকাতায়। তাই তাঁদের ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয় সেই কারণে সারারাত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। সোমবার সন্ধের পর থেকেই কলকাতায় ধাপে ধাপে সরকারি বাস বাড়ানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে এই সময় বৈদ্যুতিক বাস ও অতিরিক্ত চালানো হবে রাস্তায়। বিভিন্ন ডিপোয় রাত পর্যন্ত খোলা থাকবে চার্জিং স্টেশনগুলি। সারারাত সরকারি বাস চলার খবরে খুশি দর্শনার্থীরা। এতে সাধারণ মানুষদের যে অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।

বাসের পাশাপাশি বাড়ানো হয়েছে ফেরি সার্ভিসও। এদিকে রাত ন’টা পর্যন্ত বাস পরিষেবা দিতে গিয়ে নাজেহাল অবস্থা বেসরকারি বাস মালিকদের৷ তাঁদের দাবি, একাধিক বাস কর্মী পুজোর সময়ে রাত অবধি বাস চালাতে আগ্রহ প্রকাশ করছেন না৷ ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাঁরা বাসের ওপর নির্ভরশীল, সরকারি বাস বাড়ার ক্ষেত্রে তাদের যে অনেকখানি সুবিধা হল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা পরিকাঠামোর কাজ খতিয়ে দেখতে বৈঠকে মুখ্যসচিব

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...