Saturday, April 4, 2026

আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ জয় লক্ষ্য ভারতের

Date:

Share post:

আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবে ভারতীয় দল। প্রথম টি-২০ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। বুধবার কোটলাতেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার।

গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শাকিব আল হাসানহীন বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। দ্বিতীয় ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে। বুধবারের ম্যাচে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের কাছে শেষ সুযোগ কোটলায় সমতা ফিরিয়ে হায়দরাবাদ পর্যন্ত সিরিজের আকর্ষণ ধরে রাখার।

চলতি সিরিজে বিশ্রামে যশপ্রীত বুমরাহ, শুভমন গিল, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। তবু ভারতীয় দলে নতুনরা দায়িত্ব নিচ্ছেন। দু’বছর পর টি-২০ বিশ্বকাপ। তার আগে যত বেশি সম্ভব নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। বুধবারের ম্যাচে কেকেআরের হর্ষিত রানার অভিষেক হতে পারে বলে শোনা যাচ্ছে। এক স্পিনার কমিয়ে ওয়াশিংটন সুন্দরের জায়গায় হর্ষিতকে খেলানোর ভাবনাও রয়েছে ম্যানেজমেন্টের। গোয়ালিয়রে প্রত্যাবর্তন ম্যাচে অসাধারণ বোলিং করে নির্বাচকদের আস্থার মর্যাদা দিয়েছেন নাইটদের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। দিল্লিতেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। অর্শদীপ সিংয়ের পাশাপাশি দ্রুততম মায়াঙ্ক যাদব অভিষেক ম্যাচে ভাল বোলিং করেছেন। কোটলাতেও তাঁদের দিকে নজর থাকবে।

এদিকে ধারাবাহিকতার অভাব সঞ্জু স্যামসনের বড় সমস্যা। এই জায়গায় উন্নতি না করতে পারলে সেই পন্থের কাছেই জায়গা হারাতে হবে সঞ্জুকে। তাছাড়া ঈশান কিশানও রয়েছেন লড়াইয়ে। সূর্য, হার্দিক পান্ডিয়া টি-২০ দলের বড় ভরসা। প্রথম ম্যাচে সেটা প্রমাণিত। রিঙ্কু সিং, রিয়ান পরাগরাও রয়েছেন।

আরও পড়ুন- আজ বিশ্বকাপে ভারতের সামনে শ্রীলঙ্কা


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...