Tuesday, June 23, 2026

পঞ্চমীর রাতে বচসার জেরে আরামবাগে যুবককে পিটিয়ে খুন, ধৃত অভিযুক্ত

Date:

Share post:

পঞ্চমীর রাতে বচসার জেরে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের৷অভিযোগ, দেবাশিস আশ নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়৷ তার জেরেই বছর পঁয়ত্রিশের ওই যুবক মারা যান৷ তাকে খুনের (Murder) অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম হেমন্ত পাল। মঙ্গলবার রাতে হুগলির আরামবাগ পুরসভার (Arambagh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে খবর, পুরাতন বাজার সংলগ্ন এলাকায় হেমন্ত পাল, সায়ন চক্রবর্তী ও অচিন্ত্য নামের এক যুবক মদ্যপান করছিলেন৷ সায়ন মৃত দেবাশিস আশের ভাগনে৷ তিনি সায়নকে ডাকতে যান৷ সায়নের দাবি, আমাকে নিয়ে খারাপ কথা বলায় মামা রেগে যায়৷ মামা উত্তেজিত হয়ে যায়৷ তখন হেমন্ত পাল ও অচিন্ত্যর সঙ্গে মামা বচসায় জড়িয়ে পড়ে ৷ তখন ওরা মামাকে বাঁশ-রড দিয়ে মারধর করে৷

এরপর স্থানীয়রা দেবাশিসবাবুকে উদ্ধার করে টোটোয় করে হাসপাতালে নিয়ে যান। আরামবাগ মেডিক্যাল কলেজ  ও হাসপাতালের (Arambagh Medical College) চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন মৃতর পরিবার-সহ স্থানীয়রা। অন্যদিকে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।









Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...