Saturday, April 4, 2026

আজ বিশ্বকাপে ভারতের সামনে শ্রীলঙ্কা

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নেট রান রেটে পিছিয়ে থাকা ভারতীয়দের শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, গ্রুপের শেষ ম্যাচ রবিবার হরমনপ্রীতদের খেলতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কয়েক মাস আগেই এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হারে খেতাব হাতছাড়া হয়েছিল ভারতের। বিশ্বকাপ তাই জবাব দেওয়ার ম্যাচ শেফালি ভার্মাদের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে হরমনপ্রীতকে নিয়ে ধোঁয়াশা কাটালেন স্মৃতি মান্ধানা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক । শ্রীলঙ্কার বিরুদ্ধে হরমন খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মান্ধানা বললেন, ‘‘হরমনপ্রীত খুব ভাল উন্নতি করছে। এখন অনেক ভাল রয়েছে। শ্রীলঙ্কা ম্যাচ খেলার জন্য তৈরি।’’

চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি পূজা বস্ত্রকার। স্মৃতি জানালেন, ম্যাচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে ‘এ’ গ্রুপে ভারত-সহ পাঁচটি দলই ২ পয়েন্টে দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও নেট রান রেটে ভারত (-১.২১৭) সুবিধাজনক জায়গায় নেই। তাই পাঁচ দলের মধ্যে চার নম্বরে হরমনপ্রীতরা। স্মৃতি বললেন, ‘‘নেট রান রেট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিস্থিতি এখানে সম্পূর্ণ আলাদা। তাই আগে আমাদের ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন- জল্পনার অবসান, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজো

 

 

স্মৃতি নিজে ছন্দে নেই। দলও সেরা ফর্মে নেই। স্মৃতির কথায়, ‘‘প্রথম ম্যাচে আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমি নিজেও বেশ কিছু ডট খেলেছি বলে খুব হতাশ হয়েছি।’’

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...