Saturday, March 14, 2026

নোবেল জয়ী দক্ষিণ কোরিয়ার হান, সাহিত্যে দক্ষিণ কোরিয়ায় প্রথম

Date:

Share post:

২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার জিতলেন দক্ষিণ কোরিয়ার হান কাং। তাঁর কাব্যিক সাহিত্য যা ঐতিহাসিক আতঙ্কগুলিকে প্রতিরোধ করার ক্ষমতা দেয় এবং মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী তা তুলে ধরে। সেই সাহিত্যের নিরিখেই এবছরের সাহিত্য নোবেল জয়ী হান কাং।

দক্ষিণ কোরিয়া থেকে প্রথম সাহিত্যে নোবেল জয়ী হান। বৃহস্পতিবার তাঁর কাছে যখন ফোনে এই বার্তা এসে পৌঁছায় তখন হান মোটেও তা প্রত্যাশা করছিলেন না। ৫৩ বছরের লেখিকা তখন পরিবার নিয়ে রাতের খাবার সেরে উঠেছিলেন। সম্প্রতি তিনি ব্যস্ত ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত হতে চলা তাঁর বই ‘উই ডু নট পার্ট’ প্রকাশের জন্য ব্যস্ত ছিলেন। নোবেল সম্মানের প্রত্যাশার স্থানে তিনি সেই বই প্রকাশ আর ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন হান। তারই মাঝে সুসংবাদ পৌঁছালো তাঁর কাছে।

‘দ্য ভেজিটেরিয়ান’ বইয়ের মধ্যে দিয়ে প্রথম সাহিত্য জগতে বিশ্বের দরবারে নজরে আসেন হান। ২০০৭ সালে তাঁর লেখা এই বই ২০১৫ সালে ইংরাজিতে অনুবাদ হয়। ২০১৬ সালে এই বইয়ের জন্য তিনি বুকার পুরস্কার জেতেন। দুবছর পরে ‘হিউম্যান অ্যাক্ট’ বইয়ের জন্য তিনি দ্বিতীয়বার বুকার পুরস্কার জেতেন। ২০১৮ সালে তিনি আত্মজীবনীতে ‘দ্য হোয়াইট বুক’ লেখেন যেখানে মায়ের মৃত্যু ও তাঁর ছোট বোনকে নিয়েলিখেছিলেন, যে অল্প বয়সেই মারা যায়।

হানের এই পুরস্কার শুধুমাত্র দক্ষিণ কোরিয়া নয়, গোটা এশিয়ার কাছে অহংকারের। তাঁর হাত ধরে এশিয়ায় লাভ হল এই সাহিত্য নোবেল।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...