Monday, June 22, 2026

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে ওই নদীর জল ভারতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করে। এবার সেই জল আটকে বাংলাদেশকে কড়া বার্তা দিতে চায় ভারত—এমনই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

প্রশাসন জানিয়েছে, বয়রা গ্রামে দুই দেশের সীমান্ত দিয়ে প্রবাহিত হয় বাংলাদেশের কপোতাক্ষ নদ। প্রতিবছর বর্ষার সময় এই নদীর জল উপচে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এর ফলে বয়রার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয় এবং চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গত অক্টোবর থেকে বাগদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মাণ শুরু হয় একটি স্লুইস গেটের। সম্প্রতি শেষ হয়েছে তার নির্মাণকাজ। শনিবার চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

প্রশাসনের দাবি, চলতি বর্ষাতেই এই স্লুইস গেট চালু হয়ে যাবে। এর ফলে সীমান্তের এপার থেকে জল ঢোকা পুরোপুরি বন্ধ হবে এবং কৃষকদের জমি রক্ষা পাবে। একইসঙ্গে বাংলাদেশকেও কূটনৈতিক বার্তা দেওয়া হবে যে, ভারত এখন জলসীমা নিয়েও সজাগ।

স্থানীয়দের দাবি, “এই স্লুইস গেট তৈরি হওয়ায় বহু বছরের সমস্যা মিটবে। ফসল রক্ষা হবে, আর প্রতিবেশী দেশকে বুঝিয়ে দেওয়া যাবে যে, জলসীমা নিয়েও আমরা আর আপোস করব না।”

পরিস্থিতি ও প্রতিক্রিয়ার উপর নজর রাখছে প্রশাসন। তবে এখনই এই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক কোনও টানাপোড়েন শুরু হয়নি।

আরও পড়ুন – ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...