Monday, June 22, 2026

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন তরুণ পাত্র ও প্রবোধ দাস মহাপাত্র। তরুণ বিশ্ব হিন্দু পরিষদের ব্লক সহ সম্পাদক এবং প্রবোধ বজরং দলের যুব নেতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ভগবানপুর ১ নম্বর ব্লকের কোটবাড় এলাকায় তরুণ পাত্রের বাড়িতে হানা দেয় ভগবানপুর থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রবোধ দাস মহাপাত্রের নাম। পরে পূর্ব রাধাপুর জলিবাড় গ্রাম থেকে তাকেও গ্রেফতার করা হয়। অস্ত্র মজুত ও সরবরাহের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার তাদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতারা। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, “মানুষ জানে, দুষ্কৃতীদের দল বিজেপি। বেআইনি অস্ত্র কারবারে তাদের নেতাদের যুক্ত থাকার ঘটনা আশ্চর্যের কিছু নয়।” পুলিশ সূত্রে খবর, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবারের পেছনে থাকা বৃহত্তর চক্রের খোঁজে তদন্ত চলছে।

আরও পড়ুন – টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...