Friday, April 3, 2026

রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কয়েকদিন ধরে ই শরীর ভালো যাচ্ছিল না শিল্পপতি রতন টাটার (Ratan Tata)। বুধবার সন্ধে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। ‘সঙ্কটজনক’ অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। রাত সাড়ে এগারোটা নাগাদ খবর পাওয়া যায়, প্রয়াত হয়েছেন রতন টাটা। দেশের অন্যতম বর্ষীয়ান প্রথম সারির শিল্পোদ্যোগী রতন টাটার (Ratan Tata) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“রতন টাটা জি একজন দূরদর্শী শিল্পপতি, একজন সহৃদয় ও একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছিলেন। একই সময়ে, তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। তিনি তাঁর নম্রতা, দয়া ও সমাজের উন্নয়নের অঙ্গীকার লোকের কাছে নিজেকে জনপ্রিয় করেছিলেন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী পথ প্রদর্শক এবং একজন জনহিতৈষী। তাঁর মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ী মহল ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”







Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...