Friday, June 19, 2026

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাল ভারতীয় দল। এদিন লঙ্কান্দের বিরুদ্ধে ৮২ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশতরান অধিনায়ক হরমনপ্রীত কৌরের। ৫২ রানে অপরাজিত তিনি। ৫০ রান স্মৃতি মান্ধনার। এই জয়ের ফলে মহিলাদের টি-২০ বিশ্বকাপে টিকে থাকল ভারত।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনা। ৪৩ রান করেন শেফালি। ৫০ রান করেন স্মৃতি। ১৬ রান করেন জেমিমা রডরিগেজ। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট চামেরি এবং কাঞ্চনার।

জবাবে ব্যাট করতে নেমে ৯০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান্দের হয়ে একা লড়াই করেন কাভিশা। ২১ রান করেন তিনি। ২০ রান করেন অনুষ্কা। ভারতের হয়ে তিনটি করে উইকেট অরুন্ধুতি রেড্ডি এবং আশা শোভানার। ২ টি উইকেট রেনুকা ঠাকুর সিং-এর। একটি করে উইকেট শ্রেয়াঙ্কা পাতিল এবং দীপ্তি শর্মার।

আরও পড়ুন- এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের


Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...