Friday, June 19, 2026

ঘাটে ঘাটে নবপত্রিকা স্নানে শুরু সপ্তমীর সকাল, পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গ

Date:

Share post:

আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু। তিথি নক্ষত্রের হিসেব মেনে এ বছর ৩ দিনেই দুর্গা আরাধনা শেষ। যদিও রাজ্যজুড়ে মহালয়ার (Mahalaya) পর থেকেই ঠাকুর দেখার ভিড় বুঝিয়ে দিয়েছে এই পুজোর কটা দিনের অপেক্ষা মানুষের মধ্যে কতটা তীব্র। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মাথায় নিয়েই ষষ্ঠীর সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। সপ্তমীর সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা। তিথি শেষ হওয়ার আগেই গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকা স্নানের চেনা ছবি। শাস্ত্র মতে আজ থেকেই দেবী দুর্গার অকালবোধনের পুজো (Durga Puja) শুরু।

পৌরাণিক কাহিনী অনুসারে সপ্তমীর দিন নবপত্রিকা স্নানের এক বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর এর মতো নতুন শাড়ি পরানো হয়। চলতি ভাষায় কলা বউ বলা হলেও নবপত্রিকার অর্থ হল ৯ গাছ, যার মধ্যে থাকে কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দাড়িম। আসলে দেবী এখানে শাকম্ভরী হিসেবে পূজিতা হন। দুর্গার ৯টি রূপকে প্রতিষ্ঠিত করা হয় যার মধ্যে রয়েছে, রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্বাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই নবপত্রিকাবাসিনী নব দুর্গার মন্ত্র হল ‘নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ’। নবপত্রিকা মণ্ডপে আনার পর দেবীকে মহাস্নান করানো হয়। অন্যান্য বছরের মত এ বছরেও সেই চূড়ান্ত ব্যস্ততার ছবিটাই গঙ্গার ঘাট থেকে শুরু করি বারোয়ারি পুজো প্যান্ডেল সর্বত্রই চোখে পড়ছে। শোভাবাজার রাজবাড়িতে (Shovabazar Rajbati) দেবী ঘরের মেয়ে হিসেবে পূজিতা হওয়ার কারণে এখানে নবপত্রিকা স্নান ঠাকুরদালানেই করানো হয়। ভবানীপুরের মল্লিক বাড়িতে এ বছর শতবর্ষের পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে সকাল থেকে সেখানেও দেবী আরাধনা শুরু হয়েছে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...