Saturday, June 20, 2026

টাটা গোষ্ঠীর নেতৃত্বে কি এবার মায়া!

Date:

Share post:

রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পমহল তথা সারা দেশ। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কে হবে টাটা গোষ্ঠীর পরবর্তী চেয়ারম্যান? যদিও টাটা সন্সের দায়িত্ব এখন রয়েছে এন চন্দ্রশেখরনের হাতে। তবে তাঁর ভূমিকা অন্তর্বর্তীকালীন। টাটারা তাঁদের পরিবারের মধ্যে থেকেই রতন টাটার উত্তরসূরী বেছে নেওয়া নেবে। ইতিমধ্যেই ঠিক হয়েছে, ভাইঝি মায়া টাটাকেই পরবর্তী চেয়ারম্যান করা হবে।

বয়সজনিত কারণে টাটা গোষ্ঠীর বিভিন্ন দায়িত্ব থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন রতন টাটা। এন চন্দ্রশেখরন থাকলেই আগামী দিনে বিশাল এই শিল্প গোষ্ঠীর নেতৃত্ব দেবে কে? সেটাই ছিল বড় প্রশ্ন। তবে সম্ভবত আগামী দিনে টাটা গোষ্ঠীর নেতৃত্ব দেবেন রতন টাটার ভাইঝি ৩৪ বছরের মায়া। কে এই মায়া টাটা? রতন টাটার সৎভাই নোয়েল টাটা ও আল্লু মিস্ত্রির কন্যা৷ টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত সাইরাস মিস্ত্রির বোন আল্লু। সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং স্টার্লিং ইনভেস্টমেন্ট গ্রুপের মাধ্যমে মিস্ত্রি পরিবারের ১৮.৪ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সে। টাটা সন্সে এই বিপুল পরিমাণ অংশীদারিত্ব থাকার কারণেই শিল্পমহলের মতে, ভবিষ্যতে টাটা গোষ্ঠীর নেতৃত্ব দিতে চলেছেন মায়া টাটা।

তাঁর ভাই-বোন লেয়া ও নেভিলের সঙ্গে টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ডে কাজ করছেন মায়া। ইতিমধ্যে টাটা গোষ্ঠীর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং বেইস বিজনেস স্কুলে লেখাপড়া করেছেন মায়া টাটা। টাটা ক্যাপিটালের ফ্ল্যাগশিপ প্রাইভেট ইক্যুইটি ফান্ড, টাটা অপর্চুনিটিজ ফান্ডে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। টাটা অপর্চুনিটিজে তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর রিলেশনস-এ দক্ষতার সঙ্গে কাজ করেন। এরপর টাটা ডিজিটালে কাজ করা শুরু করেছিলেন মায়া। সেই সময়, টাটা গোষ্ঠীর নতুন অ্যাপ চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা শেষ! বৈঠক ‘ইতিবাচক’ বললেন মুখ্যসচিব

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...