Saturday, April 4, 2026

পুজো কার্নিভালে ‘ডিস্টার্ব’ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের রেশ এখনও মেলায় নি। প্রতিবাদ আছড়ে পড়ছে বাংলার বিভিন্ন পুজো মণ্ডপেও। সব জায়গায় উঠছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ন’জনকে অন্তর্বর্তী জামিন দিয়েও আগেভাগে একটি নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে ‘ডিস্টার্ব’ করা যাবে না।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সেখানে যাতে বিক্ষোভ প্রদর্শন-না হয়, তা আগেভাগেই জানিয়ে দিল উচ্চ আদালত। সপ্তমীর রাতে ত্রিধারার পুজো মণ্ডপের সামনে আরজি-কর কাণ্ডের বিচার চেয়ে কয়েক জন স্লোগান তোলেন। ওই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতে ন’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার আলিপুর আদালত ধৃত সাত জনকে নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় ধৃতদের পরিবার।
সংশ্লিষ্ট মামলার শুনানিতে শুক্রবার আদালতের নির্দেশ, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে আর প্রতিবাদ করা বা স্লোগান দেওয়া যাবে না। তেমনই কার্নিভালকে লক্ষ্য করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করা হবে। শহরের সেরা পুজোগুলি ওই অনুষ্ঠানে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে। বিজয়া দশমীর পর একটি নির্দিষ্ট দিনে কার্নিভালের আয়োজন করে থাকে রাজ্য। শোভাযাত্রার মাধ্যমে রেড রোড দিয়ে প্রতিমাগুলি নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। ওই কার্নিভালে আমন্ত্রিত থাকেন দেশ-বিদেশের বিশেষ অতিথিরা।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...