Wednesday, March 25, 2026

২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক মুম্বইয়ের, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বাউচারকে

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াদের নতুন কোচ হলেন মাহেলা জয়বর্ধনে। জয়বর্ধনেকে আবার কোচের দায়িত্ব দিল মুম্বই। সরিয়ে দেওয়া হল মার্ক বাউচারকে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল মুম্বইয়ের পক্ষ থেকে। গত আইপিএলে সবার শেষে শেষ করেছিল মুম্বই। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়বর্ধনে।

এদিন মুম্বইয়ের কোচ হয়ে জয়বর্ধনে বলেন , “ মুম্বইয়ের সঙ্গে আমার যাত্রাপথ একটা বিপ্লবের মতো। ২০১৭ সালে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছিলাম প্রতিভাবান ক্রিকেটারে ভরা একটা দলের থেকে সেরাটা বার করে আনার। সেই চেষ্টায় সফল হয়েছি। ফিরে আসার পর ভবিষ্যতের দিকে নজর দেওয়াই আমার কাজ। দলমালিকদের দৃষ্টিভঙ্গিকে সফল করার চেষ্টা করব।“

গত আইপিএল-এরব আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বই। তবে মুম্বই ২০২৪ আইপিএল-এ একেবারেই ফর্মে ছিল না মুম্বই। দলের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়। সামনেই ২০২৫আইপিএল মেগা নিলাম। তার আগে জয়বর্ধনেকে কোচ করল মুম্বই।

আরও পড়ুন- বাংলাদেশকে ১৩৩ রানে হারাতেই , একাধিক নজির ভারতের ঝুলিতে


Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...