Saturday, April 4, 2026

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর খুনে লরেন্স বিষ্ণোই যোগ, ধৃত দুই

Date:

Share post:

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে (Baba Siddiki) খুনে দুজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। শনিবার রাতে ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
 শনিবার রাতে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি করা হয়। তাঁর বুকে এবং পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

রবিবার সকালে মুম্বই (Mumbai) পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, কর্নেইল সিং এবং ধরমরাজ কাশ্যপ নামে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের এক জন উত্তরপ্রদেশ এবং আরেকজন হরিয়ানার বাসিন্দা।সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত দুজন স্বীকার করেছেন, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...