Wednesday, June 24, 2026

সীতাকে খুঁজতে যাওয়ার নাম করে জেল থেকে পালাল ২ বন্দি!

Date:

Share post:

উত্তরাখণ্ডের একটি জেলে রামলীলায় পাঠ করার সময় সীতাকে খুঁজতে যাওয়ার নাম করে জেল থেকে পলাতক দুই বন্দি। তাদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি এবং অন্যজন অপহরণে অভিযুক্ত। কিন্তু প্রশ্ন হল এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বে কীভাবে জেল থেকে পালাল বন্দিরা। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। শুক্রবার উত্তরাখণ্ডের হরিদ্বারের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট জেলা কারাগারে বার্ষিক রামলীলা অনুষ্ঠানের সময় দুজন পালিয়ে যায় বলেই খবর। একজনের নাম পঙ্কজ, রুরকির বাসিন্দা। আরেকজন উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা, তার নাম রাজকুমার।

এই দুজন বানর চরিত্রে অভিনয় করছিলেন। সীতার সন্ধানে যেমন গিয়েছিলেন বানর তেমন তারাও সীতার সন্ধানে গিয়ে আর ফেরেননি। বেশ কিছুক্ষণ পরে জেল কর্তৃপক্ষের নজরে আসে এই দুজন নেই। তারপরে স্থানীয় পুলিশ পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে মাঠে নামে। বার্ষিক অনুষ্ঠানে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় জেলে। পুলিশের তরফে খবর, অভিযুক্তদের খোঁজ চলছে। হরিদ্বার জেলা কারাগারে রাম লীলার একটি আলাদা ঐতিহ্য রয়েছে। বন্দিরা এই রামলীলা আয়োজন করে। অভিনয় এবং মঞ্চ ব্যবস্থাপনা সবই তারা করে। শুক্রবার রামলীলা চলাকালীন পঙ্কজ এবং রাজকুমার যারা সীতাকে খুঁজতে গিয়ে সুযোগে বুঝে জেল থেকে পালিয়ে যায়। একটি সিঁড়ি ব্যবহার করে জেলার পাঁচিল টপকে তারা পালিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ঝাঁসি জেলা হাসপাতাল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়েই ধর্ষণে অভিযুক্ত একজন পালিয়ে যায়। পুলিশ পিছু নিলে অভিযুক্ত একটি ড্রেনে ঝাঁপ দেয়। অবশেষে পুলিশ অভিযুক্তকে ধরে। সবমিলিয়ে এহেন পরিস্থিতিতে জেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আরও পড়ুন- মহারাজকে মারধরের অভিযোগ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...