Saturday, April 4, 2026

লক্ষ্মীপুজোয় কি বৃষ্টির পূর্বাভাস! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? জানুন

Date:

Share post:

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর দিনগুলিতে প্রায় সবদিনই কম-বেশি বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি যদিও দেখা যায়নি (Weather Forecast)। তবে হাল্কা থেকে কয়েক ফোঁটা বৃষ্টি চিন্তায় রেখেছিল পুজোপ্রেমীদের। অন্যদিকে উত্তরে কখন মেপে কখন ঝেপে বৃষ্টি হয়েছে পুজোর দিনগুলিতে। আর সেই জন্যই লক্ষ্মী পুজোয় (Lakhsmi Puja) আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। আগামী বুধবার কোজাগরী লক্ষ্মী পুজো। কেমন থাকবে সেদিনের আকাশ? কী জানাল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report) পূর্বাভাস অনুসারে, লক্ষ্মীপুজোর আগে রাজ্য থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার হয়ে যেতে পারে। তারই মধ্যে সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে জলীয় বাষ্প। ফলে ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভবনা নেই।

উত্তরেরর জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে হাওয় অফিস সূত্রে খবর। তবে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...